ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনীতেও ইরানের গুপ্তচর প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দখলদার বাহিনী। এ অভিযোগে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে অবৈধ উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটির পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করলেও তিনি ইসরাইলের গর্ব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে তথ্য ইরানের কাছে ফাঁস করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
ইসরাইলি পুলিশ শুক্রবার (২০ মার্চ) জানায়, তারা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত সেনাবাহিনীর একজন রিজার্ভিস্টকে (অস্থায়ী সেনা) ইরানের কাছে গোপন তথ্য পাচারের সন্দেহে গ্রেপ্তার করেছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এক যুদ্ধে লিপ্ত, ঠিক সেই সময়ে এ গ্রেপ্তারের খবর এল।
ইসরাইলি পুলিশ জানায়, জেরুজালেমের বাসিন্দা ২৬ বছর বয়সী রাজ কোহেন, যিনি আয়রন ডোম সিস্টেমে রিজার্ভিস্ট হিসেবে দায়িত্বরত ছিলেন, তাকে সম্প্রতি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, কয়েক মাস ধরে এই নাগরিক ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং তাদের নির্দেশনায় বিভিন্ন নিরাপত্তা মিশন সম্পন্ন করেছেন, যার মধ্যে সংবেদনশীল নিরাপত্তা তথ্য পাচারও অন্তর্ভুক্ত ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।
ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও, কিছু কৌশলগত স্থানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
ইসরাইলি উদ্ধারকারী সংস্থা ও কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রামাল্লাহ ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখল করা পশ্চিম তীরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন।
সূত্র: হারেৎজ।
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য সংঘাত গভীর হওয়ায় জ্বালানি সরবরাহের আশঙ্কায় আন্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অশুভ সময়ে ইসরাইল...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ...
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমু...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবি...

মন্তব্য (০)