• লিড নিউজ
  • জাতীয়

‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল: দেশ-মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র রমজানের শেষ শুক্রবারে (২০ মার্চ) ‘জুমাতুল বিদা’য় রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ঢল নামে। এর মধ্যে রাজধানীতে জুমার নামাজের সময় বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ধর্মপ্রাণ মুসল্লিরা চলে আসেন মসজিদে। সিয়াম সাধনার মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা।

‎জুমার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে। পাশাপাশি জুমার নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে দোয়া ও ইবাদতে মশগুল থাকতে দেখা যায়।

‎জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

‎দোয়ায় মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

‎এছাড়া, ঈদুল ফিতর যেন সবার জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনে, সেই কামনাও করা হয় মোনাজাতে।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo