ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর আজ (শুক্রবার, ২০ মার্চ)। দেশে দেশে ঈদের জামাতে অংশ নেবেন স্থানীয়সহ লাখ লাখ প্রবাসী বাংলাদেশি।
তবে ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে উদযাপন হবে ঈদ। ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও পড়েছে ভাটা।
হামলার শঙ্কায় উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সরকার। ঈদের নামাজ জামাত হচ্ছে না কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদেও।
এছাড়া ইরান যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে আল-আকসায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে শুক্রবার উদযাপন হবে ঈদুল ফিতর।
তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপন হবে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)