• লিড নিউজ
  • জাতীয়

‎আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ বৃহস্পতিবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

‎তিনি বলেন, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

‎ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর পর গণমাধ্যমে খবর আসে, একইসঙ্গে ঈদের পর সেখানে প্রধানমন্ত্রীর বসবাস শুরু করার প্রস্তুতিও চলছে। আজ বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

‎আতিকুর রহমান রুমন জানান, ঈদে সকাল আটটায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ আদায় করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল ১০টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

‎সবশেষ যমুনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকেছেন। গত মাসে তিনি এই অতিথি ভবন ছেড়ে দেন। 

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo