• জাতীয়

সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন দিক থেকে ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি হঠাৎ ধাক্কা দেয়। এতে লঞ্চের চাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং বাবা-ছেলেসহ দুজন নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামার সময় হঠাৎ পেছন দিক থেকে এসে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) লঞ্চটি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে ধাক্কা দেওয়া লঞ্চটির সামনের অংশের চাপায় অপেক্ষমাণ লঞ্চের দুই যাত্রী গুরুতরভাবে আহত হন।

এর মধ্যে এক নারী ঘটনাস্থলেই পানিতে পড়ে যান, আরেকজন পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পানিতে পড়ে যাওয়া নারীর নাম বোরা আক্তার (২০)। তিনি বরিশালের কাশিপুরে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাশাপাশি অবস্থান করা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যে ভারসাম্য হারিয়ে হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই আশপাশে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে নদী থেকে তুলে এনে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা বলেন, আমরা অনেক নিখোঁজের খবর পাচ্ছি। ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুইজন নিখোঁজ হয়েছে বলে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি।

এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ‘আসা যাওয়া-৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষের সময় একজন যাত্রী নিহত হয়ে থাকতে পারেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছেই এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট এক নৌপুলিশ সদস্য জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একটি লঞ্চের গায়ে রক্তের চিহ্ন দেখতে পাই। নদী থেকে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি জীবিত না মৃত—তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo