• লিড নিউজ
  • অর্থনীতি

স্বর্ণের দাম নিয়ে সুখবর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের নজর এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৮৪.২৯ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের

ওএএনডিএ-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘স্বর্ণের ভবিষ্যত মূলত ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ফেড কি এ বছর সুদের হার কমাবে, নাকি অপরিবর্তিত রাখবে—এটি এখন দেখার বিষয়।’

এখনকার ধারণা অনুযায়ী, ফেড তাদের নীতিগত সিদ্ধান্তে দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে।

সাধারণত, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার সময় স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু উচ্চ সুদের হার স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। স্পট সিলভার ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮.৪২ ডলারে নেমেছে। স্পট প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে দুই হাজার ৯৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ কমে এক হাজার ৫৮০.৮১ ডলারে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo