• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকাবাসীর জন্য ডিএমপির সতর্কবার্তা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

‎তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএমপি কমিশনার মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন।

‎ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। 

‎তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। 

‎এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান...

নিউজ ডেস্কঃ কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন ...

image

প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের পরিকল্পনা উপস্থাপন করেছেন ব...

নিউজ ডেস্কঃ সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিতামূলক সংস্কৃতি গড়ে ...

image

ঈদে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গাবতলী বাস টার্মিন...

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির...

image

প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপে...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের দ্বিপাক্ষিক ব...

নিউজ ডেস্কঃ অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান 'গ্লোবাল ফ্রড সামিট...

  • company_logo