ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে কাউকে বাঁধা দেয়া, তাড়িয়ে দেয়া কিংবা কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি ইসি। জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা পালন করতে পেরেছি।’
তিনি বলেন, ‘নারীরা সংসার সামলানো থেকে শুরু করে সব ধরনের কাজে পুরুষদের সহযোগিতা করে আসছেন। ভোটের সময়ে নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয় ছিল। তাদের পুরস্কৃত করার কথা ভাবছে ইসি।’ এএমএম নাসির উদ্দিন বলেন, ‘মহিলাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।’
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)