ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছের আজ।
তিনি আরও বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সেবিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও দু'দেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)