• লিড নিউজ
  • জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে: আইজিপি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও যানজটমুক্ত রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অতিরিক্ত চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
‎
‎শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎
‎আইজিপি বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে চন্দ্রা এলাকায় শ্রমিকদের জন্য আলাদা মাঠ নির্ধারণ করে বাস থামানোর ব্যবস্থা করা হয়েছে।
‎
‎সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে আইজিপি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের উস্কানি দিয়ে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নগরীর যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। 
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এতে উপস্থিত ছিলেন
‎
‎সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

২

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৪

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

image

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

৫

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্...

  • company_logo