• লিড নিউজ
  • জাতীয়

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন ।

‎বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকুরি খুঁজে। এভাবে তো চাকুরি পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।’

‎তিনি বলেন, ‘বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। যেসব বিষয় দরকার আছে, সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।’

‎ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

‎তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির বিষয়ে সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo