ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই করেছেন। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি।
আজ (শুক্রবার , ১৩ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবে। ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই সংসদে নিরপেক্ষ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।’
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য।’
মাফিয়াদের পুনরুত্থান যেন না হয় তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন ডেপুটি স্পিকার।
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)