• জাতীয়

‎নিজামী, সাঈদি-হাদি-কাদের মোল্লাসহ যাদের নাম অন্তর্ভুক্ত হলো শোকপ্রস্তাবে ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলের উত্থাপিত মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী ও হাদিসহ বিভিন্ন প্রয়াত নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

‎তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত।

‎তিনি যাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তাদের মধ্যে রয়েছেন— মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুদ সোবহান, আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, ওসমান হাদি, সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুনসহ আরও কয়েকজন। এছাড়া জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে নিহতদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

‎এর জবাবে স্পিকার বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo