ফাইল ছবি
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তথ্যাদি হালনাগাদ করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব তথ্য আগামী ১৫ মার্চ মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি (সংযুক্ত ছক অনুযায়ী) প্রস্তুত করা প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ‘ছক’ অনুসারে সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য সংলগ্নী-১ ও সংলগ্নী-২ অনুযায়ী এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য সংলগ্নী-৩, সংলগ্নী-৪ ও সংলগ্নী-৫ অনুযায়ী যথাযথভাবে প্রস্তুত করে আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায় (ইন্টারনাল একাউন্ট sas_emcl), জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় (ইন্টারনাল একাউন্ট sas_emc2) এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় (ইন্টারনাল একাউন্ট sas_emc3) পাঠাতে হবে। পরে নির্বাচন কর্মকর্তারা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার থেকে প্রাপ্ত তথ্যগুলো অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠবে।
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)