• জাতীয়

সৌদিতে নিয়ে যেতেন ইয়াবা আর আনতেন সোনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিতে পাচারের উদ্দেশ্যে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা মেট্রো উত্তর)। সোমবার (৯ মার্চ) রাতে এই তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তার বাড়ি ঢাকার দোহার এলাকায়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম বিমানবন্দর থানাধীন অভ্যন্তরে ২য় তলার সি-২ বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান গ্রহণ করে। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং BS381-এর একজন যাত্রী স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

‎আটকের সময় সাইদুলের ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপ দ্বারা মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তি তাকে এই প্যাকেটটি দিয়েছিলেন। ইয়াবাগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। সাইদুল আরও স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যাওয়া এবং বিনিময়ে সৌদি আরব থেকে সোনা চোরাচালান করে বাংলাদেশে আনার সঙ্গে যুক্ত। 

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

মন্তব্য (০)





image

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট...

image

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায়...

image

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০...

image

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্...

image

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক : সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর...

  • company_logo