• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ঘরছাড়া ৭ লাখ বাসিন্দা, মানবিক সংকটের মুখে লেবানন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান সংঘাতের জেরে লেবাননে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য, চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন এবং বাস্তুচ্যুত হিসেবে সরকারি মানবিক সহায়তা পোর্টালে নাম নিবন্ধন করেছেন।

‎পরিস্থিতি মোকাবিলায় লেবানন সরকার দেশজুড়ে ৫৬০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খুলেছে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী হানিন সায়েদ। বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর জন্য খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা অন্তত দুই লাখ মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
‎
‎সংঘাতের তীব্রতা সম্প্রতি আরও বেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালায়। এর পালটা জবাবে ইসরাইল রাজধানী বৈরুতের বেশ কয়েকটি শহরতলীতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo