• লিড নিউজ
  • জাতীয়

‎হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিকভাবে কাজ চলছে: আইজিপি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (সোমবার, ৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‎তিনি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’ আইজিপি বলেন, তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি।‘

‎মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’

‎তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জিরো কমপ্লেন অভিযোগ থাকবে না থানা গুলোতে। বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না।’

‎আইজিপি বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। পুলিশের পোশাক বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, সরকার এ বিষয়ে কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

মন্তব্য (০)





image

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফ...

নিউজ ডেস্ক : জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠা...

image

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্...

image

অভিবাসন ব্যয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা, আসতে পা...

নিউজ ডেস্কঃ অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাংলাদেশ...

image

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফ...

নিউজ ডেস্কঃ জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতি...

image

রাঙ্গামাটির দুর্গম এলাকার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ ...

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় ৩৮৯টি বিদ্যুৎ...

  • company_logo