• অর্থনীতি

ঈদ ঘিরে রেমিট্যান্সের ঢল, এক সপ্তাহে এলো ১৩ হাজার ৪১ কোটি টাকা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। চলতি মাসের (মার্চ) প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত ৩ দিনেই (৫ থেকে ৭ মার্চ) এসেছে ৩ হাজার ৮৪৩ কোটি টাকা।

রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চের সাত দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের এই সময়ে ১ হাজার ৯২৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo