ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলের হল প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) ওই হলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হলের প্রভোস্ট ফলজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি, হাউজ টিউটর ও শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন স্বেচ্ছাসেবী। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।
তাপসী রাবেয়ার প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি বলেন,"হলের এতজন শিক্ষার্থীর ইফতারের আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। আজকে সবাই একসাথে আমরা একটি পরিবারের মতো ইফতার করছি যা সত্যিই আনন্দময় একটি মূহুর্ত।"
শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)