ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়েছেন তিনি। শনিবার (৭ মার্চ) একটি ভিডিও বার্তায় সভাপতি মো. হেলাল উদ্দিন দোকান মালিকদের উদ্দেশে বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা না। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পৃথিবীর সব দেশেই এর প্রভাব পড়বে।
তিনি বলেন, আমরা যদি মিতব্যয়ী না হতে পারি তবে আমরা সামনে বেশি বিপদে পড়বো। আগামীকাল বা পরশু থেকে বিভিন্ন সংস্থাগুলো বের হবে জরিমানা করবে আমরা যেন এর মধ্যে না পড়ি।
তিনি আরও বলেন, তাই আগামীকাল থেকে এ ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহার করি। যে ব্যবসায়ী যত বেশি মিতব্যয়ী সে তত অর্থ-বিত্তবান থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জ...
নিউজ ডেস্ক: বাংলাদেশের ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...
নিউজ ডেস্কঃ ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্...

মন্তব্য (০)