• লিড নিউজ
  • জাতীয়

‎নতুন সরকারের কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত: রাষ্ট্রপতি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন বলেছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত। আজ (শুক্রবার, ৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।

‎রাষ্ট্রপতি বলেন, ‘হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, আপনাদের ভোটে নির্বাচিত সরকার আপনাদের পাশেই আছে।’

‎তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।’

‎তিনি আরও বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক পণ্যের কারণে পাটজাত পণ্যের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, সে সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে। তাই বিশ্ব বাজারে কাচাপাট ও পণ্যের চাহিদার দিকে লক্ষ্য রেখে সরকার পাট জাত পণ্য উৎপাদনে মনোযোগী হবে।’

‎উদ্ভাবনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য তরুণদের প্রতি আহবান জানান তিনি। এ সময় আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করবে সরকার বলেও জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য (০)





image

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত কর...

image

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: ...

নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে...

image

জাতিসংঘে বাংলাদেশের সভাপতি প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন ...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ...

image

ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় নিয়ে নির্দেশনা জারি, আছে ...

নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখ...

image

রোববার থেকে যে পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

নিউজ ডেস্ক : দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজ...

  • company_logo