• শিক্ষা

বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি :  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং নীলফামারী জেলা নিয়ে গঠিত বৃহত্তর রংপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। 

ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, সাধারণ সম্পাদক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম, সহ-সভাপতি ১ কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার,  সহ-সভাপতি ২ প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া সংগঠনটির সদস্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। এসময় সমিতির পক্ষ থেকে দেশের কল্যাণে দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, এই ইফতার ও দোয়া মাহফিল আমাদের ভ্রাতৃত্ব আর পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করুক। একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি যেন আমরা পাই এই দোয়াই সবার কাছে চাই। তারা আরও আশা প্রকাশ করেন, বাকৃবির গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করবে ও সেখানে ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং সবার কল্যাণে অবদান রাখবে।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo