• লিড নিউজ
  • অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: সবজি রফতানিতে ধস, বাজার হারানোর শঙ্কা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবজি রফতানিতে ধস নেমেছে। গত কয়েক দিনে ৯০ শতাংশ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বিদেশের বাজারে বাংলাদেশের অবস্থান সংকটে পড়েছে। ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারকরা।

‎এদিকে, গত তিন দিনে ঢাকা থেকে অন্তত ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ১৮০টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ টন সবজি বিদেশে পাঠালেও যুদ্ধের কারণে সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও কুয়েতের বাজারগুলো এখন স্থবির।

‎বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কাঁচামরিচ, লাউ, বেগুন, ঢ্যাঁড়স, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, শিম, টমেটো রফতানি হয়। চলতি অর্থবছরের আট মাসে রফতানি ২৬ শতাংশ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে এই প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে।

‎ব্যবসায়ীদের শঙ্কা, এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের বাজার প্রতিযোগী দেশের দখলে চলে যাবে। 

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo