ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ সারা বিশ্বই জ্বালানি সংকটে ‘ফেঁসে যাবে’। তবে মার্চ মাসে দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
অভয় দিয়ে মন্ত্রী বলেন, মানুষের শঙ্কা দূর করার জন্যই আমরা নিরলস কাজ করছি। আশা করি, আমরা সফল হব। অন্তত চলতি মার্চ মাসে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তার কারণ নেই।
পরবর্তী মাসগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিলেও আশ্বস্ত করে বলেন, আমরা কাজ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এ সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কিনা– এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বেশ স্পষ্ট ও সতর্কবার্তা দেন।
তিনি বলেন, যুদ্ধটা দীর্ঘমেয়াদি হলে অবশ্যই আমাদের জন্য সমস্যা হবে। শুধু বাংলাদেশ নয়, যুদ্ধের প্রভাব দীর্ঘায়িত হলে বিশ্বের সব দেশই সংকটে ফেঁসে যাবে। যুদ্ধকালীন কিছু সমস্যা তো থাকেই, তবে আমাদের পক্ষ থেকে যতখানি চেষ্টা করা দরকার, তার সবটুকুই আমরা করব।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...
নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...
নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্...

মন্তব্য (০)