ফাইল ছবি
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।
নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...
নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...
নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

মন্তব্য (০)