• লিড নিউজ
  • শিক্ষা

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন শর্ত যুক্ত হতে পারে

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এমন শর্ত যুক্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানের নিয়োগের শর্তে সব মিলিয়ে ১৫ বছর এবং ১২ বছরের চাকরির অভিজ্ঞতার শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ এই পদ দুটিতে কম অভিজ্ঞতাসম্পন্নদের প্রবেশ ঠেকাতে এমন শর্ত কড়া করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সংক্রান্ত নীতিমালায় উল্লেখ করা হয়, উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ কলেজের অধ্যক্ষ, ডিগ্রি মাধ্যমিক কলেজের উপাধ্যক্ষ অথবা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কিংবা এমপিওভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

একইভাবে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনের যোগ্যতা নির্ধারণ করে।

নীতিমালা অনুযায়ী, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীকে মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা বলা হয়।

অন্যদিকে, সিনিয়র শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করার কথা বলা হয়।

 

মন্তব্য (০)





image

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’  ‎

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শি...

image

‎মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহ...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু&rsqu...

image

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে...

image

দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মবিরতির আন্দোলন স্থগিত, কাজে যোগদান

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাব...

image

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে...

  • company_logo