• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গা শিশুদের জন্য জাপানের ১৪ লাখ ডলার সহায়তা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা শিশু ও পরিবারের জন্য জীবনরক্ষাকারী সহায়তা দিতে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর সঙ্গে ১৪ লাখ ডলারের নতুন চুক্তি সই করেছে জাপান।
‎
‎ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়নের মাধ্যমে ৫৬ হাজার ৫০০-এর বেশি শরণার্থী—যার মধ্যে ৩৬ হাজারের বেশি শিশু-শিক্ষা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), পুষ্টি এবং স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সহায়তা পাবে।
‎
‎ঢাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিতে সই করেন।
‎
‎রাষ্ট্রদূত সাইদা বলেন, বৈশ্বিক মানবিক সহায়তা কমে যাওয়ার এই সময়ে জাপানের নতুন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি বলেন, ‘শিক্ষা, ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এই সহায়তা জাপান-ইউনিসেফ দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং মানব নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।’
‎
‎তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি করবে।
‎
‎রোহিঙ্গা সংকট এখন নবম বছরে পদার্পণ করেছে এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী মানবিক সংকট। অতিরিক্ত জনসংখ্যার চাপ, রোগের প্রাদুর্ভাব, অপুষ্টি এবং শিক্ষা সুবিধার সীমাবদ্ধতা শিশুদের বড় ঝুঁকিতে ফেলছে।
‎
‎রানা ফ্লাওয়ার্স বলেন, রোহিঙ্গা শিশুরা প্রতিদিন রোগ, অপুষ্টি ও শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার মতো নানা হুমকির মুখোমুখি হচ্ছে।
‎
‎তিনি বলেন, ‘জাপান সরকারের সহায়তা শিশুদের সুস্থ রাখা, শিক্ষায় ধরে রাখা, দক্ষতা উন্নয়নের পথ তৈরি এবং পরিবারগুলোকে তাদের কনিষ্ঠ সন্তানদের আরও ভালোভাবে যত্ন নেওয়ার সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে।’
‎
‎চুক্তির আওতায় ইউনিসেফ ভাসানচরে মিয়ানমার কারিকুলামে শিক্ষা সম্প্রসারণ করবে এবং কক্সবাজারে কিশোর-কিশোরীদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করবে।
‎
‎এছাড়া কলেরা, ডেঙ্গুসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব কমাতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা হবে। পরিবারগুলোর মধ্যে সাবান ও মাসিক স্বাস্থ্যসামগ্রীসহ স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করা হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও লিঙ্গসমতা উন্নয়নে সহায়ক হবে।
‎
‎জাপানের সার্বজনীন স্বাস্থ্যসেবা (ইউএইচসি) বিষয়ক বৈশ্বিক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অর্থায়নের মাধ্যমে শিশু অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসা এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। এর মধ্যে ভাসানচরের নবজাতক স্থিতিশীলীকরণ ইউনিট ও কক্সবাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
‎
‎২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে জাপান বাংলাদেশে শরণার্থী সহায়তায় জাতিসংঘ সংস্থা ও বেসরকারি সংগঠনগুলোকে ২৫০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ মিলিয়ন ডলার ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo