• লিড নিউজ
  • জাতীয়

‎ঈদে স্বাচ্ছন্দ ও নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ, টিকেট কালোবাজারি দমন এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সোমবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

‎মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করে নাশকতা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

‎সভায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকেট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আসনবিহীন টিকেটধারী কোনো যাত্রী যেন এসি কামরা বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

‎টিকেটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকেট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে টিকেট ছাড়া কোনো যাত্রী প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

‎এছাড়া কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসনসংখ্যা বৃদ্ধি করারও সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো যায়।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি ও মো. রাজিব আহসান, এমপি। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করা হবে।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গা শিশুদের জন্য জাপানের ১৪ লাখ ডলার সহায়তা

নিউজ ডেস্কঃ কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা শিশু ও পরিব...

image

‎রাজধানীসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ রাজধানীসহ সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়ে...

image

‎কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে: কৃষি...

নিউজ ডেস্কঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম...

image

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ...

নিউজ ডেস্ক : তিনদিনের সফরে ঢাকায় আসছেন স্টেট ডিপা...

image

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জ...

নিউজ  : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরি...

  • company_logo