• লিড নিউজ
  • জাতীয়

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

‎সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, ‘গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেলসহ কী কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতগতির ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী।’

‎শামসুল হক জানান, সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

‎তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা তুলে ধরে এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

মন্তব্য (০)





image

বাজেট বিষয়ক ডিব্রিফিং (পর্যালোচনা) সেশন এর উদ্বোধন করেন স...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন...

image

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার কায়সা...

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপ...

image

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. ...

image

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা...

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহি...

image

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট...

  • company_logo