• জাতীয়

বছরের বিসিএস বছরেই শেষ করার তাগিদ রাষ্ট্রপতির

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে ক্যাডার নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে বছর পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এই তাগিদ দেন।

রাষ্ট্রপতি এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, সেটি বাস্তবায়নের তাগিদ দেন।

এ সময় পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...

image

‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্...

নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...

image

‎তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপ...

নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

image

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্...

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

  • company_logo