ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, পাবনা-৪ সহ ৫টি আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছে ৫ জন প্রার্থী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ আসনগুলোর ব্যালট সংরক্ষণ করার জন্য আবেদন করেছে প্রার্থীরা। বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনালে আজ শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের ভোট অনিয়মের অভিযোগ তুলে জামায়াত ও বিএনপির প্রার্থীরা আবেদন করেন। পরে আসনগুলোর ব্যালট হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়।
এ নিয়ে মোট ৯টি আসনের ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে।
নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...
নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...
নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...
নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

মন্তব্য (০)