• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনা থেকে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। 

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘোষণা আসার পরপরই প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে পাকিস্তানের ভয়াবহ সামরিক অভিযান, যার কোড নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’। 
‎
‎পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 
‎
‎প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে দেওয়া তার বার্তায় অত্যন্ত কড়া ভাষায় তালেবান সরকারকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতদিন আমরা সংযম দেখালেও এখন আর সেই সুযোগ নেই। এখন থেকে আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধই হবে।
‎
‎মন্ত্রীর এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের বিমান বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। শুরু হয় বড় ধরনের বিমান হামলা, যা মূলত আফগান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
‎
‎আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকতিয়া এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনী ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
‎
‎‘অপারেশন গজব-লিল হক’-এর অধীনে পরিচালিত এই হামলায় আফগান বাহিনীর বেশ কিছু সামরিক স্থাপনা, কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সামরিক সূত্র দাবি করেছে, সীমান্ত অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর উসকানিমূলক হামলার যোগ্য জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এটি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo