• লিড নিউজ
  • জাতীয়

‎১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

‎ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে।

‎ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

‎তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।  এদিকে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

‎ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

‎উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...

image

‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্...

নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...

image

‎তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপ...

নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

  • company_logo