• জাতীয়

‎হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত সিয়াম আটক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর রায়েরবাজার এলাকায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারীবাগ থানাধীন ওই এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী নিহত হন। হামলার ঘটনায় সিয়াম নামে তার পূর্বপরিচিত এক সহপাঠী জড়িত বলে দাবি করে পরিবার।

‎গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তির সঙ্গে হেঁটে আসতে দেখা যায় আরও একজনকে।

‎এর কিছুক্ষণ পরই ভবনের উপর থেকে করা এক ভিডিওতে ওই কিশোরকে একটি ছুরি মুছতে দেখা যায়। এসময় বিন্তির চিৎকারে সেখানে জড়ো হন আশপাশের অনেকেই।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত বিন্তি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

‎প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘আমি শুনেছি মেয়েটি বলেছে আমাকে বাঁচাও,বাঁচাও। পরে আমি দেখেছি ওই ছেলেটার ছুঁড়ি হাতে সঙ্গে মোবাইল। হাতে রক্ত ছিলো। সেই রক্ত মুছিতেছিলো সে।’

‎রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বিন্তি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিথর বিন্তি বলে যান ছুরিকাঘাত করা ওই কিশোরের নাম সিয়াম।

‎হাসপাতালে মেয়ের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই নিতে মিনতি বিন্তির মায়ের। আর বাবা জানান, সিয়াম ছিলো পূর্ব পরিচিত। এর আগেও, বেশ কয়েকবার ওই কিশোর তার মেয়েকে উত্যক্ত করে বলেও জানান তিনি।

‎নিহত বিন্তির বাবা বলেন, ‘সিয়াম, একই স্কুলে পড়তো তারা। আমি কিছু বলতে পারছি না। আমি ওপরে ছিলাম। নিছে এসে দেখলাম আমার মেয়েকে কুপিয়ে রেখে গেছে। আমি এখন শুনলাম একটি ছেলে তাকে ডিসটার্ব করতো, সেই ছেলেই এসেছে। সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।’

মন্তব্য (০)





image

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি...

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্...

image

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক : রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্...

image

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ...

image

‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মাল...

নিউজ ডেস্ক : দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্র...

image

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

  • company_logo