• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাতাসের মানে অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান (১২৭) শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ২৩৪।

‎দূষণের এই তালিকায় প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৩৭। তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২০০। এছাড়া ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।

‎বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত...

image

‎হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত সিয়াম আটক

নিউজ ডেস্কঃ রাজধানীর রায়েরবাজার এলাকায় এক স্কুলছাত্রীকে কুপি...

image

‎৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ ঢাকাসহ সারা দেশের আবহাওয়া নিয়ে পাঁচদিনের পূর্বাভ...

image

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন...

  • company_logo