• লিড নিউজ
  • জাতীয়

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।

‎বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। কারণ, আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।

‎সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তেরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‎এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo