• আন্তর্জাতিক

বাকপটুতায় অতীতের সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্টেট অব দ্য ইউনিয়নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দেওয়া দীর্ঘতম ভাষণের রেকর্ড ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট ধরে এ ভাষণ দেন তিনি। যা ২০০০ সালের ২৭ জানুয়ারি বিল ক্লিনটনের দেওয়া দীর্ঘতম ১ ঘণ্টা ২৮ মিনিট ৪৯ সেকেন্ডের ভাষণের চেয়ে বেশি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের হাউস চেম্বারে ট্রাম্প এ ভাষণ দেন।

এ ব্যাপারে ট্রাম্প পূর্বেই বলেছিলেন, এটি একটি দীর্ঘ ভাষণ হতে যাচ্ছে, কারণ আমাদের অনেক কিছু বলার আছে।

ভাষণে তিনি নিজের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। চলমান বিশ্বে উত্তাল সময় ও পরিস্থিতিতে এক 'সুবর্ণ যুগের' সূচনা করেছেন বলে দাবি করেন তিনি। 

বক্তব্যে চলমান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের বিষয়ে তিনি বলেন, আমার পছন্দ হলো কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা।

মিনেসোটার সোমালি আমেরিকানদের 'জলদস্যু' বলে আখ্যায়িত করেন ট্রাম্প। এ ছাড়া তিনি অপরাধ বৃদ্ধি এবং আমেরিকানদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয়ের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেন।

স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ। এতে প্রেসিডেন্ট কংগ্রেস ও জনগণকে জানান—দেশের অবস্থা কী, গত বছরে কী কাজ হয়েছে এবং সামনে কী পরিকল্পনা আছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo