• জাতীয়

সাবেক সংসদ-সদস্য মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ এর নামাযে জানাজা অনুষ্ঠিত ‎

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক সংসদ-সদস্য মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ এর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ যোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ এর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন।

‎এর আগে তাঁর বড় ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

‎জানাজায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দ (ময়মনসিংহ-৪), জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর), যুগ্মসচিব (মানবসম্পদ), সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎তিনি আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

‎মিয়া আবদুল্লাহ ওয়াজেদ ১৯৯১ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসাবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo