• লিড নিউজ
  • জাতীয়

‎বিডিআর হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়: স্থানীয় সরকারমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। বিডিআরের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা এবং কর্মচারীসহ হত্যা করা হয়। এই দিনটি জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায়।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‎স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, ইতিহাসের এই দিনে দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল এবং একইসঙ্গে দেশের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্তও হয়েছিল।

‎তিনি আরও বলেন, তবে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা বড় সুযোগ পেয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করবে।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo