ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আজ থেকে তফসিল জমা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।
অন্যদিকে, বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...
নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

মন্তব্য (০)