• লিড নিউজ
  • জাতীয়

‎‘১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে এবং প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান।

‎আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান সমাজকল্যাণমন্ত্রী।

‎সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইনশা আল্লাহ এটা উদ্বোধন করবেন। নিশ্চয়ই উনি একটি উপজেলায় যাবেন এবং সেই উপজেলায় গিয়েই উনি এটা করবেন। একটি উপজেলায় গিয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। সেটা যখন সময় হবে, তখন ইনশা আল্লাহ ১০ মার্চের আগেই আপনাদের জানিয়ে দেয়া হবে।’

‎কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে এ জেড এম জাহিদ বলেন, ‘এটা হবে একটি “ইউনিভার্সাল” কার্ড। এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশা আল্লাহ। কাজেই এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি, আগামী চার মাসের মধ্যেই পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর সারা দেশে আরও ব্যাপকভাবে, অ্যাটলিস্ট প্রতিটি উপজেলা এটার আওতায় আসবে।’

‎তিনি বলেন, ‘প্রথমেই হয়তো পুরো উপজেলা দেয়া যাবে না।’ তবে প্রথমে একটি একটি করে ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিতে ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দেয়া হবে এবং এভাবেই সারা দেশ এটার সেবা পাবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি...

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্...

image

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক : রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্...

image

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ...

image

‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মাল...

নিউজ ডেস্ক : দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্র...

image

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

  • company_logo