• লিড নিউজ
  • জাতীয়

‎বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা দূরবর্তী স্কুল ঘরে অবস্থান নেয়।

‎পরবর্তীতে, তল্লাশি অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ফলে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎অভিযানে এলাকা হতে ১টি সাবমেশিনগান (এসএমজি), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি'র খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি...

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্...

image

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক : রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্...

image

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ...

image

‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মাল...

নিউজ ডেস্ক : দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্র...

image

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

  • company_logo