• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ বিভিন্ন দেশের আস্থা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ওপর যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইইউসহ বিশ্বের বিভিন্ন দেশের আস্থা রয়েছে, সবাই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

‎বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করছেন ঠিক তখন ১০ দেশের রাষ্ট্রদূত সোমবার দ্বিতীয় দিনের মতো আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে।

‎সৌজন্য সাক্ষাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা সাড়ে ১১ টার পর প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং এর পর তিনি দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে। এসময় মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই দেশের একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক মাধ্যমে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

‎এরপর ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানসহ ৯টি সদস্য দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। সাক্ষাত শেষে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিগত সরকারের সংস্কার কাজগুলো বর্তমান সরকার এগিয়ে নেবে বলেও আশা তার।

‎পরে বিদেশি এসব কুটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তুলে ধরা হয়েছে।

‎তিনি জানান, বর্তমান সরকারের ওপর মার্কিন, চীন, ভারত, ইইউসহ বিশ্বের বিভিন্ন দেশের আস্থা রয়েছে। এছাড়া দেশের স্বার্থ সুরক্ষিত রেখে বিভিন্ন দেশের সাথে চলমান ইস্যুগুলো সমাধানে বাংলাদেশ কাজ করবে বলেও জানান ড. খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo