• লিড নিউজ
  • জাতীয়

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

‎বিবৃতিতে সংগঠনটি বলছে, ২০০৩ থেকে ২০০৮ সালে কমিটির মাধ্যমে নির্ধারিত বর্তমান পোশাকটি রং, আবহাওয়া, দিন-রাত ডিউটি এবং পরিচিতির বিষয় বিবেচনা করে ঠিক করা হয়েছিল। নতুন পোশাকের নকশা ও রং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে মাঠপর্যায়ে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও জানিয়েছে তারা।
‎
‎বিবৃতিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান পোশাকেই দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ইউনিফর্ম বদলকে ব্যয়বহুল উল্লেখ করে আধুনিকায়ন ও লজিস্টিক সাপোর্টে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (০)





image

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত...

image

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ...

image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র দ্বি...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্...

image

মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থ...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ ন...

image

শুধু আলোচনা নয়, ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত ক...

৫

নিজস্ব প্রতিবেদক :  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফক...

  • company_logo