• লিড নিউজ
  • জাতীয়

সংসদের চিফ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ তারিখে।এর আগেই বিরোধী দলীয় চিফ হুইপ ঠিক হয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই পদে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট।সরকারি দলীয় চিফ হুইপ মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে।  

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। বিএনপির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। তারা স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন।

সরকারদলীয় চিপ হুইপ পদে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটি নাম। তারা দুজনই বিএনপির জ্যেষ্ঠ নেতা, বাড়ি নোয়াখালীতে। একজন নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য জয়নুল আবদিন ফারুক। অপরজন নোয়াখালী-৩ আসনের সংসদ-সদস্য বরকত উল্লাহ বুলু। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। তখন তিনি সফলতা দেখিয়েছেন। ফলে এবার সরকারদলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসাবে তার নাম বেশি আলোচনায় রয়েছে। ফারুক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।

অন্যদিকে বরকত উল্লাহ বুলু ৫ বারের সংসদ সদস্য। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার আলোচনা ছিলেন বুলু। তবে মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় এখন তার নামও চিফ হুইপ পদে আলোচনায় আছে। বুলু বিএনপির ভাইস চেয়ারম্যানে। এর আগে যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন তিনি। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo