• লিড নিউজ
  • জাতীয়

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার বিকালে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আমন্ত্রণ পৌঁছে দেন।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

মন্তব্য (০)





image

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাস...

নিউজ ডেস্কঃ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছ...

image

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের...

নিউজ ডেস্কঃ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও স...

image

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জ...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্ব...

  • company_logo