• লিড নিউজ
  • জাতীয়

‎মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড পুনরায় তদন্ত করা হবে। প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।’

‎তিনি বলেন, ‘পুলিশের বদলির ক্ষেত্রে পক্ষপাত না করে, লটারির মাধ্যমে রদবদল করা হবে। খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। রাজনৈতিক ব্যক্তি কিংবা দলের কেউ পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবেন না।’

‎মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখবো। আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব।’

‎সব বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।’

‎সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo