• লিড নিউজ
  • জাতীয়

‎সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আন্তরিক সরকার: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এসময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

‎এরপর কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনি ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একইসাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ গড়তে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo