• লিড নিউজ
  • শিক্ষা

‎পদত্যাগ করলেন ঢাবি ভিসি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। অবশেষে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে।

‎উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, সকালে মন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

‎মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণ বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুসারেই এখন পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।

‎এর আগে নির্বাচনের পূর্বে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমও ইতিবাচক অবস্থায় পৌঁছেছে। সে প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

‎তখন তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো প্রশাসনিক শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য প্রয়োজন হলে সরকার ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও বিবেচনা করতে প্রস্তুত আছেন।

‎একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক সরকার চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানোর সুযোগ থাকা উচিত। প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান বলেও জানান।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo