• লিড নিউজ
  • জাতীয়

আমরা নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম হবো: স্থানীয় সরকারমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্ন রকম।

‎শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ কথা বলেন।

‎স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, একটা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।

‎তিনি আরও বলেন, একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাবো। আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হবো। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হবো।

মন্তব্য (০)





image

‎‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পান...

নিউজ ডেস্কঃ পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্...

image

‎প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্য...

image

‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ ...

image

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারু...

নিউজ ডেস্কঃ দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন...

image

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল ‎

নিউজ ডেস্কঃ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতি...

  • company_logo